
ইসলামি শিক্ষাকে কেবল ধর্মীয় শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে জাতীয় উন্নয়ন, নৈতিকতা চর্চা এবং দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলাই ইসলামি শিক্ষার মূল উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে গবেষণাভিত্তিক শিক্ষা, দক্ষ শিক্ষক এবং যুগোপযোগী কারিকুলাম নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত...
আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হ...
শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষণা অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। আজ সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী...
টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রবিবার (৭ জুন) আবারও দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি মিলিয়ে টানা এই দীর্ঘ বিরতির পর লাখো শিক্ষার্থী তাদের প্রিয় শ্রেণিকক্ষে ফিরছে। ফলে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। শিক্ষা ম...
চলতি বছরের মধ্যেই সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া...
ভারতের নবগঠিত ও আলোচিত রাজনৈতিক মঞ্চ 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে। গত বুধবার (৩ জুন) সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দলটির নেতারা নিট, সিবিএসই এবং এসএসসি-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ফলাফল বিপর্যয়ের কড়া সমালোচনা করেন। একই সঙ্গে তাঁরা ভারতের কেন্দ্রীয় শিক্...
দেশের ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একটিমাত্র প্রধান প্রবেশদ্বার ব্যবহারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি প্রধান গেট এবং এর আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি অফিস আদেশ জারি করে দেশের সব সরকার...
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় আজ রবিবার সকাল ১১টায় “পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার” বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম...
সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে চালু হতে যাচ্ছে বহুল আকাক্ষিত নবম জাতীয় পে স্কেল। এই নতুন বেতন কাঠামোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য রয়েছে বড় ধরনের সুসংবাদ। তাদের বর্তমান বেতন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির পাশাপাশি একগুচ্ছ অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে জোরালো সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূ...
নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হচ্ছে। এদিন স্কুল খোলা রাখার পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া। তিনি বলেন, ‘শনিবার থেকে...
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হতে যাচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার শেষ ক্লাসের পর থেকেই এই ছুটির কার্যক্রম কার্যত শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় বৃহস্পতিবারই শেষ ক্লাস অনুষ্ঠিত হয়...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। একই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রীসংস্থা। বুধবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের...
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও মানবিক, সৃজনশীল ও আনন্দময় করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। তিনি বলেছেন, শিক্ষা কেবল তথ্য মুখস্থ করার প্রক্রিয়া নয়; বরং এটি মানুষের আচরণ, চিন্তা ও মানবিক মূল্যবোধের ইতিবাচক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। সম্প্রতি প্রাথমিক শিক্ষা বিষয়ে এক...
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী সাবরিনা বিনতে আহমদ সাকী যুক্তরাষ্ট্রের স্বনামধন্য Virginia Tech বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমএস ডিগ্রি অর্জন করেছেন। গত ১৭ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবরিনা বিনতে আহমদ সাকী বী...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীনা দূতাবাসের আমন্ত্রণে সাত দিনের সফরে চীনে পৌঁছেছে। রোববার সকালে তারা বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করেন। এর আগে শনিবার সন্ধ্যা ৭টায় ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ...
২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়াও এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়...
অনলাইন ডেস্ক ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে যৌথভাবে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ...
দেশের শিক্ষা ব্যবস্থায় তৈরি হওয়া সেশনজট কাটিয়ে পরীক্ষাগুলোকে ধীরে ধীরে স্বাভাবিক সময়সূচিতে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ইসলামিক ইউনিভার্...